শিরোনাম

| |

আগুনে পোড়া পরিবারকে ত্রান দিলেন সাবেক চেয়ারম্যান এলিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 4, 2022 10:38 AM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি ::আগুনে পোড়া পরিবারকে ত্রান দিলেন ঝালকাঠির বিনয়কাঠির সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন। জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে ২০০৪ সালে বিএনপি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কল্যানকাঠী আবাসন প্রকল্পের ১নং ব্যারাকে ১০ টি ঘর গত ২০ মার্চ তারিখে আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাও হতদরিদ্র পরিবারের সদস্যদের গতকাল বিকেল ৫ ঘটিকায় বিএনপির পক্ষ থেকে সরদার এনামুল হক এলিন এর নেতৃত্বে প্রতি পরিবার কে এাণ সহায়তা করেন। এতে প্রতি পরিবারকে ১৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি ছোলাবুড,১ কেজি চিড়া,১ কেজি মুড়ি প্রদান করা হয়েছে। এছাড়া সুগন্ধিয়া স্কুলের পূর্ব পাশে রত্তন মার্কেটে অগ্নিকাণ্ডে ৩১মার্চ পুড়ে যাওয়া দোকান মালিক বাদশা হাওলাদারকে এাণ দেওয়া হয়। এ সময় বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তকদীর হোসেন সরদার এনামুল হক এলিনের সাথে ত্রান বিতরণের সময় সার্বক্ষণিক উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ