শিরোনাম

| |

দ্বিধা বিভক্ত বাউফল বিএনপি’র ঐকমত্য কমিটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 29, 2022 11:33 AM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল ::প্রায় এক যুগ পরে দ্বিধা বিভক্ত পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি ও পৌর শাখা বিএনপির ঐকমত্য আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি আহবায়ক সাহজাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আ: রশিদ চুন্নু মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব অলিয়ার রহমান ও ধুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আ: জব্বার মৃধা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির আহবায়ক হুমায়ন কবির, উপজেলা যুবদল আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর শাখা যুবদল আহবায়ক মো: অলিয়ার রহমান, উপজেলা শ্রমিকদল আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, সেচ্ছাসেবক দলের আহবায়ক মু. খলিলুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক মুজাহিদুল ইসলাম ও সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল আহবায়ক কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত সভায় বক্তারা বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে রাজপথে নামার আহবান জানান। উল্লেখ্য দীর্ঘদিন থেকে দ্বিধাবিভক্ত বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার এবং অপর পক্ষের নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দানবীর ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। দীর্ঘ দিনের আভ্যন্তরীন কোন্দলের অবসান ঘটিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর উপজেলা বিএনপির নতুন কমিটির উপহার দেয় বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপি কেন্দ্রিয় কমিটি।

২৯-০৩-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ