শিরোনাম

| |

ঘরেই তৈরি করুন মুখরোচক ছোলার চাট

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 20, 2020 9:50 AM
Print Friendly and PDF

ছোলার চাট খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি খাবার। রোজায় ইফতারে পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ছোলার চাট।

মুখরোচক ছোলার চাট তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন এই ছোলার চাট-

উপকরণ

৫০ গ্রাম ছোলা, ৫০ গ্রাম মটর, ১/২ টমেটো টুকরো করে কাটা, ১/২টা আলু (সিদ্ধ করা), ৫০ গ্রাম সবুজ মটর (সিদ্ধ), লবণ স্বাদমতো।

১টি পেঁয়াজ টুকরো করে কাটা, ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১টি কাঁচামরিচ, ১ চা চামচ চাট মসলা, ২টি রসুনের কোয়া (ভাজা), চিকেনের টুকরো (ইচ্ছানুসারে), ১ চা চামচ পুদিনার চাটনি, ২ কাপ বেদনা, ২ চা চামচ তিল, ১টি লেবুর রস, ২ চা চামচ তেঁতুল গোলা, ১টি পেঁয়াজ টুকরো করে কাটা।

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রে সিদ্ধ ছোলা ও মটর দিন।

২. তার সঙ্গে পেয়াঁজ কুচি, টমেটো কুচি ও সিদ্ধ আলুর টুকরো মিশিয়ে দিন।

৩. কাঁচামরিচ কুচি মিশিয়ে, সিদ্ধ করা মটর মিশিয়ে দিন।

৪. স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়ো দিন, তাতে চাট মসলা দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

৫. এতে রসুনের কোয়া, বেদনা, তিল, লেবুর রস, তেঁতুল গোলা, পুদিনার চাটনি মিশিয়ে ভালো করে নেড়ে নেবেন

৬. ভালো করে মিশিয়ে, ঠাণ্ডা করে পরিবেশন করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ