শিরোনাম

| |

ঝালকাঠিতে বিএনপির সম্মেলন পুলিশের বাধায় পণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 19, 2022 5:07 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি উপজেলা বিএনপির সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শহরে কোথাও পুলিশের অনুমতি না পেয়ে আজ শনিবার (১৯ফেব্রুয়ারী) সকাল ১১টায় দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় দলীয় নেতাকর্মী ও পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।নলছিটি উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান খান হেলাল জানান, শনিবার সকালে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের জন্য শহরের থানা সড়ক এলাকায় নির্ধারিত স্থান ছিল। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ শহরের কোথাও সম্মেলন করার অনুমতি দেয়নি। পরে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকার একটি বাড়ির উঠানে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনহ ইউনিয়ন ও পৌরসভার সভার ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা উপস্থিত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। লাঠি নিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে। পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। বিএনপির সম্মেলন। পরে বরিশাল শহরের টাউন হল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নলছিটি উপজেলা ও শহর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন করতে না দেওয়ায় সরকার ও পুলিশের সমালোচনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপিকে দমন নিপিড়ন করার চেষ্টা করছে। বিএনপি রাজপথের দল, সব সময় রাজপথে থাকবে। কোন মামলা হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ