শিরোনাম

| |

নেছারাবাদে পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 31, 2022 2:38 PM
Print Friendly and PDF

 পিরোজপুর প্রতিনিধি  ::স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সরকারি স্বরূপকাঠি পাইলট স্কুলের হল রুমে মাগরিব নামাজ বাদ বিশাল জনসমাবেশের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ সহিদুল আহসান।

সম্পাদক মো: ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শসাঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, আওয়ামীলীগ নেতা শরীফ আহম্মেদ,স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুল ইসলাম প্রমুখ।

সভায় স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিগত সম্মেলনে মো: গোলাম কবির-কে সভাপতি এবং মো: ফারুক হোসেনকে সম্পাদক করে স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের কমিটি ঘোষিত হয়। কমিটি ঘোষণার পর পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিশাল সমাবেশের মাধ্যমে ওই বর্ধিত সভায় পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ