শিরোনাম

| |

এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতারন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 24, 2022 6:52 PM
Print Friendly and PDF

মোঃ শহিদুল ইসলাম//কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই।

কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়।

আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। এমতাবস্থায় নিজেদের সামর্থ্য অনুযায়ী

বিগত বছর গুলোর মতো এবারও ছিন্ন মুল, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ ফেইসবুক গ্রুপের বন্ধুরা ।

গত শনি,রবি ও সোমবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, বায়তুল মোকাররম, পল্টন, শাহবাগ, মতিঝিল, আরাম বাগ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এরিয়া, রাজারবাগ এলাকা দৈনিক বাংলা মোড় ও নন্দি পাড়া বস্তি সহ রাজধানীর বিভিন্ন এলাকাগুলোতে কম্বল বিতরণ করেছে এ সংগঠনটি।

খোজ নিয়ে জানা,দেশ বিদেশের ০২ ব্যাচ বন্ধুদের সহতায় শীতার্ত মানুষের এমন দুর্দশা লাঘব করতে গত ১৯ জানুয়ারি থেকে ঢাকা মহানগরীর নন্দীপাড়া বনশ্রী এলাকায় এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।সেই থেকে শীতবস্ত্র বিতারন অবহৃত রয়েছে। পুরো শীত মৌসুম কম্বল বিতারনের কার্যক্রম ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে চলমান থাকবে।

এ সময় ০২ ব্যাচ বন্ধুরা প্রতিবেদকে জানায়,দেশ ও দেশের বাইরে যে সকল ০২ ব্যাচের বন্ধুরা রয়েছে তাদের সহতায় মানবতার টানে দেশের চলমান কনকনে শীতে বিপর্যস্ত অসহায় শীতার্ত মানুষের পাশে প্রতি বছরের মত এবারও এই স্বল্প সময়ের মধ্যে করে হলেও আমরা শীতার্তদের এই কার্যক্রমকে ত্বরান্বিত করছি।গ্রুপটি সর্বদা মানব কল্যানে কাজ করে চলেছে প্রতিনিয়ত। গ্রুপের সৃষ্টির সূচনালগ্ন থেকেই বন্ধুদের সহযোগিতার বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারো আমরা খুজে খুজে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে এই মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

ঢাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২২ ফাউন্ডার এডমিন মাহমুদ হাসান সুমন ও ক্রিয়েটর এডমিন আজিজুল মাকসুদ এর নেতৃতে যারা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেছেন তারা হলো নাজমুল হাসান রাফি(এএসপি)

রকিবুল হাফিজ (ট্যাক্স ক্যাডার) শেখ মিরাজ (কুয়েত ব্যবসায়ী)আহসানুল কবির (ব্যবসায়ী)সাইদ শুভ (ব্যবসায়ী)মিঠুন মন্ডল (ব্যবসায়ী)মাইনুল ইসলাম ময়না ( ব্যবসায়ী)

সৈয়দ আরিফুল হাসান (মডারেটর)রেহান (মডারেটর)শৈকত কুমার সাহা (মডারেটর) শামীম হাসান চৌধুরী (মডারেটর) এম আর খান বাবু (মডারেটর)রাহাত আহমেদ রানা,শরিয়ত উল্ল্যাহ রাজিব,জামাল উদ্দিন,হাসান,শহিদুল ইসলামসহ আরো অন্যান্য বন্ধুরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ