শিরোনাম

| |

একজন ছাত্রনেতা থেকে গনমানুষের নেতা আহম্মদ শাহরিয়ার বাবু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 18, 2022 2:24 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::এক সময়ের তুখোড় ছাত্রনেতা বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস , বর্তমানে বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা – কড়াপুর‌ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু। এই জনপদের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ ও আস্থাভাজন গনমানুষের নেতা হিসেবে পরিচিত তিনি।

শতভাগ দেশপ্রেমিক জননেতা আহম্মদ শাহরিয়ার বাবু’র রাজনৈতিক কর্মময় জীবন অনুসন্ধানে জানা যায় ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বুকে ধারণ করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেন গুনি এই রাজনৈতিক। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশ ও জাতির কল্যাণে রাজপথে অসংখ্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। অদম্য সাহস ” দলের প্রতি আনুগত্য ” পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সহকর্মীদের সঙ্গে গনতান্ত্রিক আচরণের কারণে ছাত্রলীগ যুবলীগ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন সততা নিষ্ঠার সাথে। অনেক বার মামলা হামলা ও জেল জুলুমের শিকার হতে হয়েছে বিভিন্ন সময়ে।
তবুও পিছপা হননি বা মাঠ থেকে পালিয়ে যাননি কোনদিন সহকর্মীদের রেখে। এছাড়াও তিনি শ্রমিক বান্ধব নেতা হিসেবে পরিচিত দীর্ঘদিন যাবৎ বরিশাল জেলা থ্রি হুইলার মালিক সমিতির গুরুত্বপূর্ণ পদে থেকে শ্রমিকদের সুখে দুঃখে পাশে আছেন।দেশপ্রেম ” সততা নিষ্ঠা ও মানুষের প্রতি মমত্ববোধ এর কারনে দিনে দিনে এলাকার প্রিয় মানুষের তালিকায় নাম লিখিয়েছেন মানবিক এই নেতা। বছরের প্রতিটি দিন নিজ এলাকায় অবস্থান করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জীবন মান উন্নয়নে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছেন ছাত্রজীবন থেকেই। এ কারণেই অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে তিনি এতটা জনপ্রিয়। তাই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নভেম্বর ১নং রায়পাশা – কড়াপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরপর দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সেবায় কাজ করে চলেছেন। আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত আধুনিক ১নং রায়পাশা-কড়াপুর‌ ইউনিয়ন পরিষদ নির্মাণে গনমানুষের নেতা জননন্দিত চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে এবং নাগরিক সুবিধা সঠিকভাবে প্রদানের লক্ষ্যে কাজ করছেন।

একান্ত আলাপকালে চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু বলেন, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই জনগণের নেতা হিসাবে না জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ