শিরোনাম

| |

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সাথে মুখোমুখেী সংঘর্ষে নিহত (২)

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 16, 2022 1:36 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটর সাইকেল আরোহী । নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মোঃ জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মোঃ আবু তালেব (৭০)।

রবিবার( ১৬ জানুয়ারি) আনুমানিক বিকালে ৪ টা সময় খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটি (যার নম্বর- খুলনা মেট্রো- জ- ১১- ০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ রিপের্টি লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঐ তিন মেটর সাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখেী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ