শিরোনাম
গত ১১ই জানুয়ারী অনলাইন নিউজ পোর্টাল বরিশাল সংবাদ২৪.কম এ “ঝালকাঠিতে নিম্নমানের ইট খোয়া-বালু দিয়ে রাস্তা নির্মাণ” শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সংবাদটি আমাদের এলাকাবাসীর দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত সংবাদটির বাস্তবে কোন ভিত্ত্বি নেই। যাহা এলাকায় সরেজমিনে খোঁজ খবর নিলেও যানা যাবে। অত্র রাস্তার কাজের ঠিকাদার মিলন খন্দকার একজন সম্মানিত ব্যাক্তি ও রাজনৈতিক ব্যাক্তি, তিনি দীর্ঘদিন যাবৎ সঠিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ঠিকাদারি কাজ করে আসছেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ একটি কুচক্রী মহল তার মান সম্মান ক্ষুন্ন করার জন্য ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ করিয়েছেন।
আমরা এলাকাবাসী প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এধরনের সংবাদ পরিবেশন না করতে সাংবাদিক ভাইদের নিকট অনুরোধ করছি।
নিবেদন
এলাকাবাসী ১নং ওয়ার্ড,
১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন, ঝালকাঠি সদর উপজেলা।
,