শিরোনাম

| |

হাবিপ্রবিতে করলার দুটি নতুন জাত উদ্ভাবন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 15, 2021 11:42 AM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক ::দিনাজপুর জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি গবেষক ফররুখ আহমেদের গবেষণায় এবং প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে তেতো স্বাদযুক্ত ও শরীর কাঁটার মত ওয়ার্টে ভরা সবজিটির নতুন দুটি জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন উদ্ভাবিত জাত দুটির নাম দেয়া হয়েছে যথাক্রমে ‘HSTU-1’ ও ‘HSTU-2’।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর, ২০২১) হাবিপ্রবির আই.আর.টি’র সেমিনার কক্ষে উক্ত গবেষণা প্রবন্ধ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন উক্ত গবেষণা কার্যক্রমের সুপারভাইজার প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, কো-সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আরিফুজ্জামান, পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম আজাদ, পরীক্ষা কমিটির সদস্য ড. আবু তাহের মাসুদ (CSO, BARI), কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান তার বক্তব্যে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে গবেষণাকার্য সমৃদ্ধ করার প্রত্যয়ে ‘জিন ব্যাংক’ এবং ‘প্রযুক্তি গ্রাম’ প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন। এছাড়াও কৃষি গবেষণা মাঠের উন্নয়ন, পাবলিক-প্রাইভেট নীতিমালা গ্রহণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। তাই বাংলাদেশ এখন কৃষিক্ষেত্রে বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ