শিরোনাম

| |

জনপ্রিয়তার শীর্ষে চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 6, 2021 2:12 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ,ন্যায় বিচার, সুষম বণ্টন স্লোগানে নিরলস পরিশ্রম করে গনসংযোগ ও জনগনের সাথে দেখা ও নানা কর্মসূচির মাধ্যমে প্রচারণায় সরগম করে রেখেছেন চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা। ৮ নং চাঁদপুরা ইউনিয়েন সরেজমিনে গেলে দেখা যায়, প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন সতন্ত্র প্রার্থী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সমাজ সেবক, মানবতাবাদী ও শ্রমিক বান্ধব ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন। তিনি দিন রাত বিরামহীন ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি বহুদিন ধরে সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে সুখ দুঃখে তাদের পাশে থেকে সকলের মনজয় করে আছেন। তিনি মসজিদ, মাদরাসা,বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সদালাপি এবং হাসোজ্জল ক্লিন ইমেজের ব্যক্তি যোগ্যতা ও দক্ষতায় সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামাজিক কাজ করে যাচ্ছেন। চাঁদপুরা ইউনিয়নের সাধারন ভোটাররা জানান,ইউনিয়নের বাহিরেও জাহিদ ভাই জনপ্রিয়। এই ইউনিয়ন বাসির পাশে থেকেছেন প্রতিটা ঘরের মানুষ জাহিদকে চিনে সে শিক্ষিত ঘরের ছেলে।তিনি নির্বাচনে এসে ব্যাপক সাড়া ফেলেছেন,নির্বাচনে তার জয়লাভ করার সম্ভবনা বেশি। বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠকে জাহিদ হোসেন আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে শাহরিয়ার বলেন, আমি আপনাদেরই সন্তান, সুখে-দুখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাকে বিপুল ভোটে বিজয় করে একটি ডিজিটাল ইউনিয়নের গড়ার ও ওয়ার্ডগুলোতে উন্নয়ন করার সুযোগ দিবেন। তিনি আরও বলেন, বিগত দিনে এই ইউনিয়নের যে উন্নয়ন হয়েছে তা চোখে পরার মত না। যারা চেয়ারম্যান ছিলেন তারা নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন। তাই জনগণের কথা ভাবার সময় পায়নি। এখন সময় এসেছে ব্যালোটের মাধ্যমে সঠিক জবাব দেওয়ার।তিনি আরও বলেন, কালো টাকার প্রার্থীরা কিন্তু রাতের আধারে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে ভোট কিনবে, আপনারা সাবধান। টাকার কাছে বিক্রি হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করে আসন্ন ১১ নভেম্বর আনারস মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আর ইউনিয়নবাসির সেবা করার সুযোগ দিন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ