শিরোনাম
মোঃ শহিদুল ইসলাম::জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
আজ ৩ রা নভেম্বর ঐতিহাসিক জেলা হত্যা দিবসে সকাল ৯ টায়, সদর রোডস্থ হোসেল চত্বর এলাকার এ্যানেস্ক ভবনের পশ্চিম পাশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির ও সাধারন সম্পাদক মোঃ সাইদুল রহমান সোহেল।
তাদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন লিটু, গোলাম এলাহি মঞ্জু,আনিচুর রহমান আনিচ, আবদুল হালিম,রহিম সরদার মিঠু,রতন মিয়া,মোঃ শহিদুল ইসলাম, মোঃ সুমন,তরিকুল ইসলাম লিটন, মোঃ ফয়সাল আহম্মেদ রনি সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় পার্টি অফিসে জাতীয় নেতাদের স্বরনে দোয়া-মোনাজাত ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ সহযোগী শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকায় থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।