শিরোনাম

| |

চরমোনাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাব্বির হোসেন গিয়াস’র জয়জয়কার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 31, 2021 8:03 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়ন কে আধুনিক করতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সাব্বির হোসেন গিয়াস এর আনারস মার্কার প্রচারণায় ইউনিয়নবাসী মুখরিত হয়ে উঠেছে। অত্র ইউনিয়নের সর্বত্রই আনারসের জয়জয়কার । এ যেন জয়ের হাওয়া লেগেছে । চরমোনাই একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইতিপূর্বে বেশ কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও ইউনিয়নে চোখে পড়ার মতো কোনো উন্নয়নের দেখা মেলেনি। এলাকাবাসীর অভিমত, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাব্বির হোসেন গিয়াস এর আনারস মার্কায় জয়ের মধ্য দিয়ে হয়তো উন্নয়নের আলোতে মুক্তি মিলবে ।প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনারস মার্কার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন স্থানীয় সর্বস্তরের জনগন।

জানা যায়, সাব্বির হোসেন গিয়াস চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য, বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বারবার কারাভোগী পরিবার তান্ত্রিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসি, চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের বারবার নির্বাচনে অংশগ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন হাওলাদারের ভাই মৃত্যু আবদুল রশীদ হাওলাদার এর ছেলে, সদা হাস্যউজ্জল ও সাদা মনের মানুষ চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,ও আওয়ামী সহযোগী সংগঠনের প্রিয় মানুষ, এবং চরমোনাই ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের আস্থা ভাজন ব্যক্তি সাব্বির হোসেন গিয়াস।

তিনি ২০১১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চরমোনাই পীরের দলের সাথে একযোগে নির্বাচন করলে,তখন চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং ২০১৬ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চান গিয়াস হাওলাদার কিন্তু তিনি নমিনেশন পাননি।
তাই এবার ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন কিন্তু এবার নমিনেশন পায়নি। তাই আসন্ন চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

চরমোনাই ইউনিয়নের বিভিন্ন বাজার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়, চরমোনাই ইউনিয়নে সাধারণ মানুষের ইচ্ছে চেয়ারম্যান হিসাবে সাব্বির হোসেন গিয়াস কে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন চরমোনাই ইউনিয়নের গিয়াস হাওলাদার চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী তাদের পারিবারিক ভাবে এলাকার উন্নয়নে অবদান আছে। আর আমরা চরমোনাই ইউনিয়নবাসী সাব্বির হোসেন গিয়াস কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

চরমোনাই ইউনিয়নে এখন বিরাজ করছে নির্বাচনি হাওয়া সবাই তাকিয়ে আছে কে হবে আগামীর চেয়ারম্যান।
সাব্বির হোসেন গিয়াস চরমোনাই ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে জরিত আছেন এবং স্থানীয় সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য কাজ করছেন তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে, মোঃ সাব্বির হোসেন গিয়াস বলেন, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই জনগণের নেতা হিসাবে না জনগণের সেবক হিসাবে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন দেখি এবং সেই ভাবে কাজ করবো। এ বারের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো। এছাড়াও মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়বো।
জয়ের ব্যাপারে আশাবাদি বলেও জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ