শিরোনাম

| |

চরমোনাই ইউনিয়নে জনপ্রিয় ও যুব সমাজের আইকন, সাব্বির হোসেন গিয়াস

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 5, 2021 3:22 PM
Print Friendly and PDF

এ এইচ খান :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই চরমোনাই ইউনিয়নের বিভিন্ন যায়গায় হাট বাজারে চায়ের দোকানে আলাপ আলোচনা কে হবে চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান.? কে পাবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট এই নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক জল্পনা কল্পনা।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চান চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য, বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বারবার কারা ভোগী পরিবার তান্ত্রিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসি, চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের বারবার নির্বাচনে অংশগ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন হাওলাদারের ভাই মৃত্যু আবদুল রশীদ হাওলাদার এর ছেলে, সদা হাস্যউজ্জল ও সাদা মনের মানুষ চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,ও আওয়ামী সহযোগী সংগঠনের প্রিয় মানুষ, এবং চরমোনাই ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের আস্থা ভাজন ব্যক্তি জানাব,সাব্বির হোসেন গিয়াস।

সাব্বির হোসেন গিয়াস ২০১১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চরমোনাই পীরের দলের সাথে একযোগে নির্বাচন করলে,তখন চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন, এবং ২০১৬ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চান গিয়াস হাওলাদার কিন্তু তিনি নমিনেশন পাননি।
তাই এবার ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চান চরমোনাই ইউনিয়নের ক্লিন ইমেজের মানুষ নামে পরিচিত সাব্বির হোসেন গিয়াস।

চরমোনাই ইউনিয়নের বিভিন্ন বাজার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়, চরমোনাই ইউনিয়নে সাধারণ মানুষের ইচ্ছে চেয়ারম্যান হিসাবে সাব্বির হোসেন গিয়াস কে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গিয়াস হাওলাদার যোগ্য প্রার্থী তাদের পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে অনেক অবদান আছে। আর আমরা চরমোনাই ইউনিয়ন বাশী বর্তমান সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত আমাদের চেয়ারম্যান সাহেব নিজের ব্যবসা বানিজ্য নিয়ে ব্যাস্ত থাকে তাই চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সাব্বির হোসেন গিয়াস কে আমরা দেখতে চাই।

চরমোনাই ইউনিয়নে এখন বিরাজ করছে নির্বাচনি হাওয়া সবাই তাকিয়ে আছে নমিনেশন কবে আসবে চরমোনাই ইউনিয়নের বুখইনগরের একজন শিক্ষক বলেন এর আগে আওয়ামী লীগের নৌকা মার্কায় নির্বাচন করছে, সে যখন চরমোনাই পীরের দলের সাথে ভোটের মাঠে হেরে গেছে তাহলে এবার গিয়াস হাওলাদার কে নৌকা মার্কা দিয়ে দেখা উচিৎ কারণ চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগে অনেক অবদান আছে তাদের।

এছাড়াও চরমোনাই ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর মানুষের মুখে গিয়াস হাওলাদার এর নাম সবাই চায় দলের ত্যাগী নেতা এবং চরমোনাই ইউনিয়নের প্রভাবশালী আওয়ামী পরিবারের সন্তান গিয়াস হাওলাদার তাই এবার আওয়ামী লীগের নমিনেশন তাকে দেয়া হোক।

চরমোনাই ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে কথা বললে জানা যায় দল যাকে নমিনেশন দিবে তার জন্য কাজ করবে, গিয়াস হাওলাদার এর কথা জানতে চাইলে বলেন গিয়াস ভাই যোগ্য মানুষ দলের জন্য অনেক কিছু করছেন তাকে নমিনেশন দিলে ভালো হয়।

চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা তাদের ফেসবুক চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গিয়াস হাওলাদার কে দেখতে চাই বলে সোসাল মিডিয়ায় স্টাটাস দিচ্ছে।

সাব্বির হোসেন গিয়াস চরমোনাই ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে জরিত আছেন এবং স্থানীয় সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য কাজ করছেন তিনি

 

এবিষয়ে চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের আগ্রহী প্রার্থী সাব্বির হোসেন গিয়াস এর সাথে জানতে চাইলে তিনি বলেন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার রাজনৈতিক অভিভাবক দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ যদি আমাকে নৌকার প্রার্থী হিসাবে চরমোনাই ইউনিয়নে মনোনীত করেন তাহলে আমি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার জয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন আমি কথায় নয় কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই জনগণের নেতা হিসাবে না জনগণের সেবক হিসাবে কাজ করবো।আমি একটি ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন আর সুশিক্ষায় শিক্ষিত করতে নেমেছে নির্বাচন মাঠে।দলীয় মনোনয়ন পেলে চরমোনাই ইউনিয়ন কে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করবো। সাব্বির হোসেন গিয়াস বলেন ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন দেখি এবং সেই ভাবে কাজ করবো। তিনি এবার দলীয় মনোনয়ন ও সাংগঠনিক সহযোগিতা পেলে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা করেছেন তা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইতিমধ্যে ইউনিয়নের তরুণ যুবক নির্বিশেষে সকলের মাঝে সাড়া ফেলেছে।প্রতিদিন বিভিন্ন স্থানে আমাকে নিয়ে চলছে প্রস্তুতিমূলক প্রচারণা সময় অসময় নেই সাহায্য-সহযোগিতা কিংবা সহ মমীতা নিয়ে হাজির থাকি । কেউ বিপদে পড়েছেন স্মরণ করা মাত্রই পাশে দাড়ানোর চেষ্টা করি। তিনি আরও বলেন চরমোনাই ইউনিয়ন হবে মাদক মুক্ত, ইভটিজিং,বাল্য বিয়ে, সহ সরকারি ও সামাজিক ভাবে নিষিদ্ধ সব বন্ধ করবো। সাবাই আমার জন্য আমার নেত্রীর জন্য ও আমার পরিবারের দোয়া করবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ