শিরোনাম

| |

প্রধানমন্ত্রীর জন্মদিনে লালমোহনে ভূমিহীনদের মাঝে এমপি শাওনের বস্ত্র বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2021 4:14 PM
Print Friendly and PDF

ভোলা লালমোহন প্রতিনিধি ::ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নস্ত সাতবাড়িয়া এলাকায় ,টেকসই উন্নয়নে জাতিসংঘ কর্তৃক এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাওয়ায় এবং বিশ্বনন্দিত জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদেয় আশ্রিত বাসিন্দা, নদীভাঙ্গা ও ভূমিহীন পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মোনাজাত করলেন ভোলা -০৩ (লালমোহন – তজুমদ্দিন )আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

 

 

তিনি আজ ২৮ সেপ্টেম্বর স্বউদ্যোগী হয়ে এই মহৎ কাজটির শুভ সূচনা করেন।

 

 

এর আগে তিনি লালমোহন পৌরসভা কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

এর পরে উপজেলা প্রশাসন, কর্তৃক আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা প্রশাসন অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে চিত্রাংকন ও পুরস্কার ও বিতরণ করেন এমপি শাওন।

 

উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে সভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক রাসেল হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ