শিরোনাম

| |

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা ও মহানগর আ’লীগের শ্রদ্ধা নিবেদন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2021 7:28 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ’র নানা কর্মসূচি পালন।

 

নানা কর্মসূচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এরপর সকাল নয়টায় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা।

 

এখানে প্রথমেই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুচ ও মহানগর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন সহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়।

এই কর্মসূচিতে অংশ নেয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন অনন্য অবস্থানে পৌঁছেছে। বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের নেতা-কর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। এখানের জনতা উন্নয়নের সুফল ভোগ করে আওয়ামীলীগের সাথেই আছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

 

 

জন্মদিনে দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় মিলাদ মাহফিল ও জন্মদিনের কেক কাটার কর্মসূচি রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ