শিরোনাম
মোঃ তারেক. দশমিনা উপজেলা প্রতিনিধি পটুয়াখালী :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দশমিনা ও গলাচিপা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছা সেবক লীগ, মৎস্যজীবী লীগ মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জাঁক জমক ও আনন্দের সাথে পালন করা হবে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় কেক কাটা ও আনন্দ রেলী বের করার সিদ্ধান্ত নেন।, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার পটুয়াখালী ৩ আসনের গলাচিপা ও দশমিনার অসহায় মানুষের বন্ধু জননেতা জনাব এস এম শাহজাদা এমপি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকায় ব্যপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমপি শাহজাদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে পটুয়াখালী ০৩ দশমিনা, গলাচিপায় উন্নয়ন কাজ অব্যাহত রাখছেন।
এছাড়াও বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন যায়গায় আলোচনা সভা দোয়া মোনাজাত সহ বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী রা।