শিরোনাম
নাজিরপুর পিরোজপুর প্রতিনিধি ::পিরোজপুর জেলা যুবলীগের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে যুবলীগ কে গতিশীল করার লক্ষ্যে নাজিরপুর উপজেলার ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজার ছালেহিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব কামরুজ্জামান শামীম, মাননীয় মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের স্নেহধন্য ছোটভাই দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন, নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন,নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, যুবলীগ সহ সভাপতি ফারুক হাওলাদার, কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি পদপ্রার্থী কবির হোসেন শরীফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারিকুল ইসলাম সুমন প্রমুখ।