শিরোনাম

| |

এমপির গাড়িকে সাইড না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 23, 2021 9:56 AM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক :: এমপির গাড়ি বহরকে সাইড না দেওয়ায় নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্টেডিয়াম মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল পাথরঘাটা পৌর ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি ও বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রিমিয়ার লীগ ফুটবল খেলায় মোটরসাইকেল বহর নিয়ে আসার সময় খেলোয়াড়দের বহন করা মাইক্রোবাসটিকে এমপির লোকজন সাইড দিতে বলেন। সাইড দিতে দেরি হওয়ায় ক্ষেপে যান এমপি। পরে সভা মঞ্চে উঠে মাইক্রোবাসে থাকা পাথরঘাটা বিএএফডিসি মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে ডেকে নিয়ে কেন তার মোটরসাইকেল বহরটিকে সাইড দেওয়া হয়নি বলেই জনসম্মুখে মারধর শুরু করেন। এ সময় অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং পা ধরে ক্ষমা চাইতে বলেন।

মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন সংসদ সদস্যর আচরণে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এমপি আমাকে বলেছেন নজরুল মাইক্রো বাসটির ড্রাইভারকে সাইড না দেওয়ার জন্য বলেছেন। এজন্যই তিনি কয়েকটি চড়-থাপ্পড় মেরেছেন।
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, রাস্তা ছোট হওয়ায় সাইড দেওয়ার মতো অবস্থা না থাকায় মাইক্রোবাস চালক সাইড দিতে পারেনি। এমপি আমাকে মঞ্চে প্রকাশ্যে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারেন এবং তার পা ধরে ক্ষমা চাইতে বলে।

এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আঁকন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসের, আড়ৎদার সমিতির সভাপতি, জাহাঙ্গীর জমাদ্দারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন সাংবাদিকের বলেন, নজরুল খারাপ লোক তাই আমি তাকে চড় মেরেছি, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আমার অপরাধ হলে আমার বিরুদ্ধে থানায় মামলা করুক।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বরিশালটাইমসকে বলেন, ‘আমি মৌখিকভাবে বিষয়টা শুনেছি। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ