শিরোনাম

| |

পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 22, 2021 11:03 AM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি ::পিরোজপুরের সদর উপজেলায় পল্লব রায় (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের পুরাতন সিও অফিস মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগ নেতা পল্লব রায় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শী চঞ্চল কান্তি বিশ্বাস বলেন, মঙ্গলবার তিনি ও পল্লব রায় একই মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

শহরের পুরাতন সিও অফিস মোড়ের ব্রিজের কাছে পৌঁছালে ২০-২৫ জন যুবক তাদের গতিরোধ করেন। তারা পল্লব রায়কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে অচেতন অবস্থায় ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার বলেন, ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ