শিরোনাম

| |

বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা জাহাঙ্গীর সভাপতি-নাসরিন সম্পাদক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 21, 2021 11:44 AM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ প্রতিনিধি ::বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

গত ৪ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেন জেলা কমিটির আহ্বায়ক মহসিন-উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। সোমবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, মজিবর রহমান ও মো. মানিক হোসেন হাওলাদারকে সহসভাপতি, অধ্যাপক বিপ্লব মিত্র ও অধ্যাপক শহিদুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, বসির আহম্মেদ সবুজকে সাংগঠনিক সম্পাদক, মো. মাহফুজুর রহমান কাবেলকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন সালমানকে অর্থ বিষয়ক সম্পাদক, মো. শাহজাহান মৃধাকে প্রচার সম্পাদক এবং মো. ফিরোজ আলমকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া অন্যান্যদের কমিটিতে সদস্য রাখা হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস মঙ্গলবার মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ