শিরোনাম

| |

খুলনায় বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 20, 2021 7:58 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::খুলনা জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ৮টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রয়েছে। এ দিকে স্থানীয় বিভিন্ন সূত্র ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আছের আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে স্বতন্ত্র সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। খুলনা বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের জি এম মিলন নির্বাচিত হয়েছেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্র এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন নির্বাচিত হয়েছেন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ আবদুল মান্নান গাজী, রাড়লী ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে আওয়ামী লীগের কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন। খুলনা জেলার কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সে কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ