শিরোনাম

| |

ফযরের নামাজের অযু করতে গিয়ে বজ্রপাতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 5, 2021 11:15 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক : : বাংলাদেশ ইদানীং ব্জ্রপাতে মৃর্ত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ফজরের নামাজ পড়তে ওজু করতে গিয়ে পুকুর ঘাটে এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার ভোরে নোয়াখলা ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া আক্তার মুক্তা ওই বাড়ির দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার ভোরে ফজরের নামাজ পড়ে উঠেন ‍মুক্তা। বাইরে বৃষ্টি থাকায় ছাতা নিয়ে ওজু করতে বাড়ির পুকুর ঘাটে যান তিনি। কিছুক্ষণের মধ্যে বজ্রপাত শুরু হলে পুকুর ঘাটে বজ্রপাতের শিকার হয়ে মারা যান মুক্তা। পরে একই বাড়ির আরেক নারী পুকুর ঘাটে এসে মুক্তার লাশ দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ওজু করতে গিয়ে পুকুর ঘাটে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন বুলবুল মেম্বারের স্ত্রী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ