শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫২

করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মাকে রাতের অন্ধকারে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে গিয়েছেন সন্তানেরা।

জঙ্গলে ফেলে দেওয়া ওই মায়ের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।

গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই মায়ের এক ছেলে, দুই মেয়ে ও জামাতা।

সবাই মিলে সালনায় একটি ভাড়া বাসায় থাকলেও রান্না করে খাওয়াতেন ওই মা। কয়েক দিন ধরে তার জ্বর, সর্দি, কাশি শুরু হলে আশপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেন।

ওই অবস্থায় মাকে সঙ্গে নিয়ে একটি পিকআপভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন সন্তানেরা। যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে চলে যান।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, রাতের বেলা তার কান্নার শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে যায়। গ্রামের মানুষের সহযোগিতায় ওই মাকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় প্রশাসন।

ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, গ্রামবাসী খোঁজ না পেলে রাতে হয়তো ওই অসুস্থ নারীকে শিয়াল–কুকুরে খেয়ে ফেলত।

ইত্তেফাক/

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ