শিরোনাম

| |

করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, মরদেহ নিতে অস্বীকার পরিবারের!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 14, 2020 10:51 AM
Print Friendly and PDF

এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল পশ্চিববঙ্গ রাজ্যের কলকাতা মেডিকেল কলেজে। করোনাভাইরাস আক্রান্তদের জন্য সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধা।

সোমবার রাত ৮টা নাগাদ ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের পরিবার বৃদ্ধার মরদেহ নিতে অস্বীকার করেছে।তাদের দাবি, বৃদ্ধা করোনা আক্রান্ত। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেননি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৬২ বছরের ওই নারী উত্তর ২৪ পরগণার বাসিন্দাতিনি কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালটি করোনা সংক্রমণের জেরে রবিবার রাত থেকে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়। তারপরেই ওই বৃদ্ধাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে নারীদের মেডিসিন ওয়ার্ডে। তার আগে কিছু সময়ের জন্য জরুরি বিভাগেও রাখা হয়েছিল তাকে।
মেডিসিন ওয়ার্ডে চিকিৎসার সময়ে ওই বৃদ্ধার মধ্যে করোনা আক্রান্তের বিভিন্ন ধরনের উপসর্গ নজরে আসে চিকিৎসকদের।

পরে তাকে স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে। সেখানেই সোমবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে, বৃদ্ধা মারা যাওয়ার পর শুরু হয়ে যায় নতুন করে হুলুস্থুল। কারণ মৃতের পরিবার ওই বৃদ্ধার মরদেহ নিতে অস্বীকার করে। কেননা বৃদ্ধা করোনায় আক্রান্ত। সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ