শিরোনাম

| |

প্রতিটি জেলা হাসপাতালে বার্ন ইউনিট হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 9:48 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নর জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

Green Coffee
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৬৫৪টি আসন রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ হয়ে থাকে। তবে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার অধ্যাদেশটি সময়োপযোগী না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলছে। শিগগির এই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০টি। আর অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ