শিরোনাম

| |

পরীমনিকে বাসা ছাড়ার নোটিস

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2021 7:46 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ  বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে। তিনি রাজধানীর বনানীতে ভাড়া বাসায় থাকেন। এখান থেকেই তাকে আটক করা হয়। আবার টানা ২৭ দিন কারাগারে থাকার পর বুধবার তিনি এ বাসায়ই ফেরেন।

এ বিষয়ে পরীমণি সমকালকে বলেন, বাসা ছাড়ার নোটিশ পেয়েছি। আগামী কয়েক মাসের মধ্যেই বাসাটি ছাড়তে হবে।

তিনি এও বলেন, নোটিশ কেন দেবে না, সেটা বলুন! গত কয়েক মাসে কতকিছুই তো ঘটল। বাসার মালিক এত কিছু সহ্য করেছে, এটাই কম কিসে। আমার বাসা হলে তো আমিই সহ্য করতে পারতাম না। বাসার গেটে ক্যামেরা তাক করা থাকে। এই র্যা ব, পুলিশ। এ বাসায় তো আমি একা থাকি না। অন্য অনেকেই আছেন। আমার জন্য তো তাদের সমস্যা হয়। আমার জন্য তো অন্যদের সমস্যায় ফেলা ঠিক হবে না। সবাই তো আর ক্যামেরায় ইউজ টু না।

২৭ দিন কারাগারে থাকার পর বুধবার মুক্তি পান পরীমণি। কারাগার থেকে সরাসরি বাসায় ফেরেন তিনি। ফেরার পরই সমকালের সঙ্গে কথা হয় তার।

কাজে ফেরা প্রসঙ্গে পরীমণি বলেন, কাজ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এখনও। মাত্রই তো এলাম। বাসায় এসে গোসল করলাম, খেলাম। তবে যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারব, ততই আমার জন্য মঙ্গল হবে। নির্মাতাদের সঙ্গে কথা বলব ভাবছি। দ্রুতই কাজে ফিরতে চাই।

পরীমণি কারাগার থেকে বের হওয়ার সময় হাতে মেহেদি দিয়ে একটি বার্তা দিয়েছেন। সে প্রসঙ্গে তার বক্তব্য ‘এটা আসলে সব বিচদের জন্য, যারা উপরে উপরে আমাকে ভালোবাসা দেখায়। এরা এখন আবার আমার কাছে আসবে। আমার চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসা দেখাবে। তাদের উদ্দেশ্যেই এ বার্তা।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ