শিরোনাম
শেয়ার দেই কেয়ার নেই করে কাটিং হেয়ার
ফেসবুকে সিটিং মিটিং চেটিং নেই কেয়ার
ছবি পোস্ট দেয় চাই লাইক কমেন্ট শেয়ার
জানে আলম কানে মলম নেই কেউ দেয়ার।
অনলাইনে টাইম পাস সারাক্ষণ এমবি কিনে
অশ্লীলতার বালাই নেই তাই দেখে রাতে দিনে
পড়তে কইলে যে মাথা ব্যথা ধরে কত বায়না
ইজি কর্মে বিজি তাই ফ্যাশনে দেখে আয়না।
আযান শুনে করে ধ্যান কোরআন হাদিস জানে
নামাজ রোজা করে না কোরআনের কথা মানে
ফেসবুক ইউটিউব হ্যোয়াটসআপ তাই ছাড়ে না
সময়ে নাওয়া-খাওয়া ধর্ম কর্ম তাও যে করে না।
কতো যে বোকা নর রঙে ঢঙে রং মহল সাঁজায়
রঙ বেরঙে রঙশালায় বাদক নানা বাদ্য বাঁজায়
ছবি পোস্ট লাইক কমেন্ট শেয়ারে যে ভোলে না
ফেসবুকে মুখ দর্শনে টিকটক বানাতে ছাড়ে না।
লেখক – কবি ও শিক্ষক