শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩২

ত্রাণ বিতরণে দুর্নীতিকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দুদক চেয়ারম্যানের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা অনিয়ম-দুর্নীতি করছে, তাদের আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না।

শুক্রবার দুদকের জনসংযোগ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন বিভিন্ন গণমাধ্যম ও দুদকের নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে অবহিত হয়েছে- জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ত্রাণসামগ্রী বিতরণে কতিপয় ব্যক্তি অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। দুদক বিষয়টি অবহিত হয়ে এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে, কমিশনের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা স্থানীয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কোনো অবস্থাতেই দুর্নীতির ন্যূনতম সু্যোগ দেয়া হবে না।

কমিশন আরও সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যক্তি যদি এ জাতীয় ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, তাহলে তাদেরও আইনের আমলে আনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদকের সব বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কমিশন জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যে কোনো কর্মসূচিতে দুর্নীতির মতো অপরাধ প্রশ্রয় দেবে না। আমি আগেও বলেছি আজও বলছি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনু্যায়ী অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নেই। দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দেবে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ