শিরোনাম

| |

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী আজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 9, 2020 1:43 PM
Print Friendly and PDF

আধুনিক বরিশালের রূপকার হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৬ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)।

২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে নগরবাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন তিনি।

একই সালের ২২ মার্চ রাত ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১১ এপ্রিল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হিরন।

বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানা বাড়ি বরিশাল শহরে তার বসবাস।

১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া শওকত হোসেন হিরন ১৯৮৮ সালে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল সদর আসনের এমপি নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং এরআগে তিনি জাতীয় পার্টিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

হিরনের উত্তরাধিকার হিসেবে রয়েছেন তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ এবং একমাত্র মেয়ে রোশনী হোসেন তৃণা ও এক ছেলে সাজিদ হোসেন রাফসান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ