শিরোনাম

| |

লকডাউনে ব্যবসা বাণিজ্যের অবস্থা,  বাহিরে পাহাড়াদার ভেতরে ক্রেতা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 26, 2021 7:13 PM
Print Friendly and PDF

 বিশেষ প্রতিনিধি ::  লকডাউনে নগরীতে দোকানের বাহিরে পাহাড়াদার রেখে ভিতরে বসে চলছে ব্যবসা বানিজ্য। লকডাউনের ৪র্থ দিনে এই অবস্থা দেখা গেছে নগরীর বিভিন্ন সড়কের দোকানে। পাশাপাশি যে যার মত অবাধে রাস্তায় চলাফেরা করছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকে খুলে বসে আছে। কেউ দোকানের পুরো সার্টার, কেউ আবার অর্ধেক সার্টার খুলে দেদারসে বিক্রি করছে। আর পাহাড়া দিচ্ছে একজন। মোবাইল কোট বা প্রশাসনের আনাগোনা দেখলে সর্তক বার্তা। বন্ধ হয়ে যায় দোকানের সাটার। এভাবেই চলছে বরিশালের ব্যবসা বানিজ্য। নগরীতে ক্রেতা ও পথচারীদের সমাগম ছিলো চোখে পড়ার মতো। এদের মধ্যে কারো মুখে মাস্ক, কারো থুতনির নিচে মাস্ক, আবার কারো মুখে মাস্ক নেই। গণপরিবহন ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও সড়কগুলোতে রিকশা, অটোরিকশা, সিএনজি, মাহিন্দ্রা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। নগরীর ব্যস্ততম সদর রোডে মানুষের সমাগম, পোর্ট রোডে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাবেচা, বাজার রোড এলাকায় প্রায় দোকানই খোলা রয়েছে। তবে সদর রোডসহ অন্যান্য রোডের শপিংমল, মার্কেট, লকডাউনের নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আবার মোবাইল কোর্ট অভিযানের টের পেলেই মুহূর্তের মধ্যে রাস্তা ও দোকানপাট ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে বরিশাল নগরীতে ঢিলেঢালা ভাবে চলছে সরকার ঘোষিত লকডাউন। আলী হোসেন নামে রিকশা চালক জানান, নামে লকডাউন, কামে নাই। সব মানুষ রাস্তায় নামছে বলেই রিকশা নিয়ে নামছি। রিকশা না চালাইলে খামু কি নিলয় নামে এক পথচারী জানান, বাসায় ভালো লাগছে না। তাই একটু চা খেতে বের হলাম। সব মানুষই তো বাইরে, আমি একা ঘরে থাকলে কি লাভ বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার জানান, সরকারি নির্দেশনায় আন্তজেলা পরিবহন বন্ধ রাখার বিষয়ে উল্লেখ করা থাকলেও ক্ষুদ্র পরিবহন চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে উল্লেখ নেই। তাই সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নগরীর মধ্যে এসব পরিবহন চলাচল করছে। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, সরকার ঘোষিত লকডাউন বরিশালে বাস্তবায়ন করার জন্য কঠোর অবস্থায় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 30, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:42 am
Asr 3:44 pm
Maghrib 5:24 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ