শিরোনাম

| |

বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল ও দোকানপাটম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2021 3:42 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ঃ  ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এক সপ্তাহের জন্য শিথিল হতে পারে কঠোর বিধিনিষেধ। ফলে ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে রাজধানীতে কোরবানির পশুর হাট আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

 

উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি হাট। আর দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি হাট।

আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ