শিরোনাম

| |

বরিশালের বাকেরগঞ্জে শোরুমে,  চিরকুট লিখে কারিমুল আলম নামে এক যুবকের আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2021 2:05 PM
Print Friendly and PDF

  আহসান শুভ ::  সোমবার সকালে  বাকেরগঞ্জ  থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মৃত্যু যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলাম।

কারিমুল আলমের বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে কারিমুল তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি শোরুমে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বা‌কেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন, বরিশাল সংবাদকে ব‌লেন, কারিমুল শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রেছে। শোরুমের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 30, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:42 am
Asr 3:44 pm
Maghrib 5:24 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ