শিরোনাম

| |

ব্রাজিলের হারে কক্সবাজারে যুবকের বিষপান!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 11, 2021 10:18 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: কোপা আমেরিকার ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে এক গোলে হারে ব্রাজিল। প্রিয় দলের এ হার সইতে না পেরে কক্সবাজারের রামুতে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মো. কামাল (২০) নামে দলের এক সমর্থক।

রোববার (১১ জুলাই) সকালে খেলা শেষে এ আত্মহনন চেষ্টার ঘটনা ঘটে। বিষপান করা রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। সকালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক গোলে ব্রাজিলের হারের পর কামাল মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে বিষপান করেন। বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. এফাজুল হক বলেন, ‘বিষপান করা কামাল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শুনেছি তিনি ব্রাজিল হেরে যাওয়ায় বিষপান করেছেন।’

বিষয়টি এলাকায় হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকে একে কোনো দলকে সমর্থনের নামে পাগলামি বলে মন্তব্য করেন। তাদের মতে, ব্রাজিল-আর্জেন্টিনার জন্য মরলে তাদের লাভ ক্ষতি কি? তবে, ক্ষতিটা যে মরে তার পরিবারেরই। খেলায় দল সমর্থন করা ভালো তবে এসব পাগলামি করা ভালো নয়, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ