শিরোনাম

| |

বরিশাল সদর উপজেলায় মহিলা ইউপি সদস্যের পরিবারের উপর হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 7, 2020 6:14 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্ৰামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। এছাড়া বসতঘর ভাংচুর ও লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিন লামছড়ি গ্রামের চরবাড়িয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসিনা বেগমের পরিবার ও অত্র এলাকার ইদ্রিশ চাপরাশি ও জাহাঙ্গীর চাপরাশির সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ( ০৪ এপ্রিল ) শনিবার সকাল ৭ টার দিকে ইদ্রিশ চাপরাশি ও তার এক ছেলে মামুন চাপরাশি, জাহাঙ্গীর চাপরাশি ও তার দুই ছেলে আল আমিন চাপরাশি, মাহিন উদ্দিন চাপরাশি সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী আকস্মিক ভাবে মহিলা মেম্বার ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের ডাক-চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাদের কে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, আহত তিন জনের শরীর গুরুতর আঘাত রয়েছে। হামলা-ভাঙচুরের বিষয়ে বরিশাল কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নাম্বার, ০৫, তাং ০৪/০৪/২০২০।

এ ব্যাপারে কাউনিয়া থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন তদন্ত করে আইনআনুগ ব্যবস্তা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ