শিরোনাম

| |

করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৩৫

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 6, 2020 2:46 PM
Print Friendly and PDF

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসটিতে একদিনে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এতে দেশে মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ।

সোমবার বিকালে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ও নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

ফলে আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১২৩ জন। আর মৃতের সংখ্যা ১২ জন। ৩৩ জনের পরে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেনি।

এর আগে এদিন দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। সে হিসাবে করোনায় মোট ১৩ জনের মৃত্যু ও ১১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া করোনা বিষয়ে শনাক্ত এবং মৃত্যু সম্পর্কিত তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী সে মুহূর্তে যে তথ্য দিয়েছিলেন তখন তা ঠিক ছিল। ওখানে একটি প্রোগ্রাম চলছিল। আমিও ছিলাম। তথ্যটি মন্ত্রীমহোদয়কে আমি দিয়েছি। এক-দেড় ঘণ্টা আগে সর্বশেষ তথ্যানুযায়ী আমি উনাকে এই তথ্য দিয়েছিলাম। মিটিংয়ে বক্তৃতার সময় আইইডিসিআরে ফোন দিয়ে জানতে চাওয়া হয়। সেসময় একটি নামের বানানের ভুল থাকার কারণেই এই ধরনের ভুলটা হয়েছে।

‘পরে যাচাই বাছাইয়ের মাধ্যমে জানা যায় এই দুইটা নামই এক ব্যক্তির ছিল। এখন যে তথ্যটা আমরা দিয়েছি, এটা যাচাই-বাছাই শেষে দেওয়া হয়েছে। এটাই সঠিক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ