শিরোনাম

| |

বয়স্কভাতার টাকা তুলতে গিয়ে সড়কে প্রাণ হারালো বৃদ্ধের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 21, 2021 6:04 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বয়স্কভাতার টাকা তুলতে গিয়ে মাইক্রোবাসচাপায় ইসহাক মোল্যা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ (সোমবার ২১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসহাক উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বয়স্কভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস ইসহাক মোল্যাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ