শিরোনাম

| |

কুড়িগ্রামে পানিতে পরে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 30, 2021 3:48 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ঃ    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে পরে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার ৩০ মে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, অপু মিয়ার শিশু কন্যা সেফালী(৫),সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া(৫) এবং জহুরুল ইসলামের কন্যা জেসমিন(৫)। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো ফুফাতো বোন।
এলাকাবাসী আব্দুল মালেক জানান,বাড়ির সাথে লাগোয়া সংকোষ নদীর একটি শাখা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায়। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশে পাশে খোঁজ করতে বের হয়। এসময় নিহত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দু’জনের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে পানি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী উপেন্দ্র নাথ বলেন, নিহত তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী তাদের ফুফাতো বোন হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারাদিন এক সাথে থাকতো,খেলাধুলা করতো। আজকের এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ