শিরোনাম

| |

কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 6:01 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় কয়েল থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল (শুক্রবার ২৮ মে) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ সোহেল (২৭), তার স্ত্রী লাবনী আক্তার (১৮) ও তাদের ২ বছরের সন্তান মোরসালিন (২)। ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক।


আরো পড়ুন: কিভাবে ফিরে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট
আরো পড়ুন: পিরিয়ডের ব্যথা কমানোর উপায়


প্রতিবেশী রুপা আক্তার জানান, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতর থেকে আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। আমরা ঘুম থেকে উঠে রুমের সামনে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে সোহেল ও লাবনী রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। আর শিশুটি তখন রুমের ভেতরে। ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় রুমের ভেতর থেকে শিশুটিকে বাইরে বের করি। এরপর ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সোহেলের ৭৫ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী লাবনী আক্তারের ৩০ শতাংশ পুড়ে গেছে। আর দুই বছরের শিশু মোরসালিনের শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। পর আমাদের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। যাওয়ার আগেই আগুন নিভে গেছে। পরিবারের ৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ থাকার কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরালে গ্যাসের সংস্পর্শে এ আগুনের সূত্রপাত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ