শিরোনাম

| |

রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক – গোলাম মোহাম্মদ কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 18, 2021 4:05 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি ঃ   সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মন্ত্রনালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলাম এর সুচিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি-০২।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ