শিরোনাম

| |

পুলিশের ওপর হেফাজতের হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 19, 2021 10:08 AM
Print Friendly and PDF

বাগেরহাট প্রতিনিধি :: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলা চালিয়েছে হেফাজতের কর্মীরা। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।


আরো দেখুণ: অবহেলা নয় ভালোবাসুন – নুর আতিকুন নেছা


সোমবার বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী-সমর্থকেরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর হেফাজতের কর্মী–সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ