শিরোনাম
অনলাইন ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন,সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আব্দুল জব্বার (২৮), ইসলাম উদ্দিন (৫৫) ও আবু বকর (৩২)।
এর আগে গত ২৭ মার্চ বিকেলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মিছিল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় গত ৩১ মার্চ সরাইল থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে সরাইল সার্কেলের এএসপি আনিছুর রহমান জানান, তাদেরকে বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজহারনামীয়, আরেকজন সন্দেহভাজন আসামি।