শিরোনাম

| |

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 5:35 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: কুমিল্লায় বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাত পৌনে ১টার দিকে জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।

এ ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অব্স্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ