শিরোনাম

| |

আমতলীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, ৫ গবাদি পশুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2021 1:59 PM
Print Friendly and PDF

মো.মিজানুর রহমান
আমতলী (বরগুনা) প্রতিনিধি ঃ
আমতলী (বরগুনা) প্রতিনিধি:আমতলী – পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সর সামনের সড়কে শ্রাবনী পরিবহন গাড়ীর চাপায় পিষ্ট হয়ে গরু ব্যবসায়ী মো. মজিবর রহমান তালুকদার (৫১) নিহত এবং আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। এবং ওই টমটমে থাকা তিনটি গরু ও ২টি ছাগল মারা গেছে। পুলিশ বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে। বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও হেতালিয়া বাঁধের মো. মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী- পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া ছালেহিয়া খানকায়ের সামনে বিপরীত দিক থেকে আসা শ্রাবনী পরিবহন (বরগুনা- ব-১১-০০১৩) টমটমটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর তালুকদার নিহত এবং টমটম চালক আল আমিন (৩০) ও আরেক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়।

সংবাদ শুনে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমতলী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত আল আমিন ও আলী হোসেনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহদাত হোসেন আশংকাজনক অবস্থায় আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মো. মজিবরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি আরো বলেন বাসটি জব্দ ও হেল্পার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ