শিরোনাম

| |

আমতলীর ৬টি ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে ৫১, সাধারণ সদস্য পদে ২২৪ ও মহিলা সদস্য পদে ৮৫ জনের মনোনয়নপত্র দাখিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2021 6:43 PM
Print Friendly and PDF

মো.মিজানুর রহমান আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ২২৪ প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্ধিতাকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা তাদের কর্মী- সমর্থকদের সাথে নিয়ে মিছিল সহকারে এ মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড: এইচএম মনিরুল ইসলাম মনি, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম, আসাদুর রহমান আসাদ, অ্যাড. জসিম উদ্দিন ও ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা সফিউল আলম কালামপুরীসহ ১২ জন। সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্ধি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকাদার, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু, মাহবুব উল আলম ও ইসলামী আন্দোলন একেএম আব্দুর রশীদসহ ৬জন। সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, জহিরুল ইসলাম খোকন মৃধা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইসলামী আন্দোলনের মাওঃ আব্দুল লতিফ মৃধা ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক তালুকদার। সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, ইসলামী আন্দোলনের মুফতী আবু তাহের হাবিবুল্লাহ সিরাজীসহ ৮ জন। সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহুরুজ্জামান আলমাছ খান, সাবেক সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান অ্যাড. মোঃ মহসিন, ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রহমান নাসিরসহ ১০ জন। সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন প্রতিদন্ধি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সোহেলী পারভীন মালা, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান জাফর বিশ্বাস, হুমায়ূন কবির হাওলাদার ও ইসলামী আন্দোলন গাজী মোঃ হাসানপ্রার্থীসহ ১০ জন। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ