শিরোনাম

| |

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পদ্মা নদীতে, চালকের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 1, 2021 5:23 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এতে ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম।

তিনি জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে (যশোর ট-১১-১৮৭৭) ট্রাকটি পদ্মা নদী গর্ভে নিমজ্জিত হয়।

এ সময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালকের মৃত্যু হয়।

ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা আরো জানান, লাফ দিয়ে নামতে গিয়ে ওই সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আরো জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় বলেও জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ