শিরোনাম

| |

চাঁদাবাজির মামলায় শিক্ষক কারাগারে, অর্থ আত্মসাতের বিচারও চলমান!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 25, 2021 11:56 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: জামালপুরের ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদন্নতির জন্য অধক্ষ্য মোফাজ্জল হোসেন ওই কলেজের উপধক্ষ্য এবিএম ফরহাদ হোসেনসহ ৩ শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে উপধক্ষ্য এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন। বিবাদীপক্ষে আনোয়ারুল করিম শাহজাহান।

রায় ঘোষনার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ