শিরোনাম

| |

দেশে শনাক্তের হার ২ দশমিক ৬৩, মৃত্যু ৫

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 25, 2021 11:09 AM
Print Friendly and PDF

স্বাস্থ্য ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মোট ১৬ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৪১০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ৯৫৭ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪০ লাখ ৩ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এরা সবাই ষাটোর্ধ্ব।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৯৫৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ