শিরোনাম

| |

আন্দোলনে যানজট: ভোগান্তিতে নগরবাসী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2021 11:51 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বুধবার সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

অবরোধ কর্মসূচির কারণে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজিমপুর হয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এছাড়া ফার্মগেট, শাহবাগ, সেগুনবাগিচা, তোপখানা থেকে মতিঝিল, বিজয় সরণি, মহাখালীসহ নগরের বেশ কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা যায়।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ধানমন্ডির অফিসগামী যাত্রী নাদিয়া রিনথী। তিনি বলেন, নীলক্ষেত মোড় অবরোধের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে সঠিক সময়ে অফিস পৌঁছাতে পারছি না।

এদিকে মিরপুরের বাসিন্দা ইমরুল নূরের একই অভিযোগ। তিনি বলেন, অফিস ধানমন্ডি, কিন্তু যনজটের কারেণ সঠিক সময়ে পৌঁছাতে পারছি না। এর জন্য অফিসে জবাদিহী করতে হবে। সমস্যা হবে।

তবে এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, আগামী কয়েক দিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিলো। সেগুলোও স্থগিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

তারা বলেন, আমাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন বলছে পরীক্ষা হবে না। এত দিন কি করোনা ছিল না? আমাদের এই একটা পরীক্ষা শেষ হলে চকরির পরীক্ষায় অংশ নিতে পারব। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমাদের পরীক্ষা অবশ্যই নিতে হবে।

ঢাকা কলেজ শিক্ষার্থী ওরিন বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে পুরো ঢাকায় আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অধিকসংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ