শিরোনাম

| |

হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নবজাতক চুরি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 2:08 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামের ২৩ দিনের এক নবজাতক চুরি হয়েছে। এরপর থেকে শিশু ওয়ার্ডে চোর আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু থেকে ওই নবজাতক চুরি হয়। সে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের সন্তান।

শিশু মাহিমের মা শারমিন বলেন, ঠাণ্ডাজনিত কারণে ৬ দিন আগে হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোয়ার জন্য বাহিরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডের ডাক্তার-নার্সদের অবহেলার কারণে আমার ছেলেটা হারিয়ে গেল।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে পুলিশকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ